ভূমিকম্প মহান আল্লাহর মহাশক্তির ছোট নিদর্শন মাত্র। ভূমিকম্প বার্তা দেয় যে, মানুষ যেন নিজেদের আচার-আচরণ শুধরে নেয়। কারও উপর অত্যাচার না করে এবং গুনাহ ও পাপ থেকে দূরে থাকে। মহান সৃষ্টিকর্তাকে অনেক বেশি স্মরণ করে ও তার কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসুল (সা.) ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন।